আগুনে পুড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের অনন্তপুর আবাসিক এলাকায় গতকাল রোববার ভোরে একটি বসতঘরে আগুন লেগে মায়া রানী দেবনাথ (৫৭) নামের এক নারী দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, জেলা শহরের অনন্তপুর আবাসিক এলাকার এলাছি বেগমের বাসায় গতকাল ভোরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব বলেন, ওই নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।