প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর পৌর শহরের বৈদ্যপাড়া মহল্লায় গতকাল বুধবার দুপুরে ফরিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন। ফরিদা বেগম বৈদ্যপাড়া এলাকায় মৃত হেমায়েত উদ্দিনের মেয়ে। দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা ফরিদা বেগমের ঘরের মধ্যে আগুন দেখতে পান। এরপর স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে ফরিদা বেগমকে দগ্ধ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং ফরিদা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করে। ফরিদা বেগমের ভাই জিয়াউল আহসান জানান, দুপুরে ফরিদা বেগম ঘরে একা ছিলেন। মোমের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।