আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম মজিবুর রহমান। সে বৌবাজার এলাকার খলিলুর রহমানের ছেলে। শিশুর মা কুলসুম আক্তার বলেন, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মশার কয়েলের আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে দৌড়ে সবাই বেরিয়ে আসেন। কিন্তু তাঁর ঘুমন্ত ছেলে মজিবুর পুড়ে মারা যায়। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।