আগুনে পুড়েছে চার কারারক্ষীর ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জেলরোড এলাকায় অগ্নিকাণ্ডে চার কারারক্ষীর কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত পৌনে ১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পাশে কারারক্ষীদের কাঁচা বসতঘরে আগুন লাগে।