আগুনে পুড়েছে চারটি বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর ও সীতাকুণ্ডে পৃথক দুটি আগুনের ঘটনায় চারটি বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার সকালে এই দুটি অগ্নিকাণ্ডে মোট চার লাখ টাকার ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার মাইজপাড়া এলাকায় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি আধা পাকা বসতঘর পুড়ে ছাই হয়। আগুনে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে গতকাল সকালে সীতাকুণ্ডের সৈয়দপুর এলাকায় আইয়ুব খানের কাঁচা ঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।