আগুনে পুড়েছে ছয়টি বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পতেঙ্গার খালপাড় এলাকায় আগুনে ছয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া বলেন, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে পতেঙ্গার খালপাড় এলাকার মাজারগলিতে রান্নার চুলা থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।