আগুনে পুড়েছে তিন কারখানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফরিদারপাড়া এলাকায় আগুনে তিনটি কারখানা পুড়ে গেছে। এর মধ্যে দুটি সুতা কারখানা ও একটি রাসায়নিকের কারখানা রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনের রাসায়নিক কারখানা থেকে রাসায়নিক বিক্রিয়ায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে রাসায়নিক কারখানা ছাড়াও এস কে ট্রেডার্স ও এস এস এন্টারপ্রাইজ নামের দুটি সুতা কারখানা পুড়ে যায়। আগুনে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস জানায়। তবে মালিকেরা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন।