আগুনে পুড়েছে তিনটি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীর জেলেপাড়ায় তিনটি কাঁচা দোকান আগুনে পুড়ে লাখ টাকার মালমালের ক্ষতি হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত পৌনে একটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনটি কাঁচা দোকান পুড়ে যায়। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ইউনিটের তিনটি এবং বন্দর ইউনিটের দুটি গাড়ি আগুন নেভাতে যায়।