আগুনে পুড়েছে দুটি কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি কারখানা ও পাঁচটি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে নগরের পশ্চিম মাদারবাড়ীর টং ফকির মাজারের পাশে একটি রাবার ও একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। আগ্রাবাদ, বন্দর ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বৃহস্পতিবার রাত নগরের উত্তর মধ্যম হালিশহরের আদর্শপাড়ায় অগ্নিকাণ্ডে পাঁচটি কাঁচা দোকান পুড়ে গেছে।