আগুনে পুড়েছে পাঁচ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকায় আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার রাত একটার দিকে পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার কয়েকটি বসতঘরে আগুন দেখা যায়। আগুনে আবদুল মজিদ, আমিন আহমদ, ফজলুল, মমতাজ বেগম ও মোক্তারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।