আগুনে পুড়েছে পাঁচটি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ভোর পাঁচটায় ফায়ার সার্ভিসের বন্দর ও ইপিজেড স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। আগুনে দুটি চায়ের দোকান, একটি ওয়ার্কশপ, একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান ও একটি ব্যাটারির দোকান পুড়ে গেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।