আগুনে পুড়েছে সাতটি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এবং পটিয়া উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে সাতটি দোকানঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ওই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পটিয়া উপজেলার স্টেশন রোড এলাকায় ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। এতে পাঁচটি আধা পাকা দোকান পুড়ে যায়। পটিয়া ফায়ার স্টেশনের দুটি গাড়ি সোয়া দুই ঘণ্টা পর আগুন নেভায়। এদিকে ভোর ছয়টার দিকে নগরের আগ্রাবাদ এক্সেস রোডে আগুনে দুটি দোকান পুড়ে যায়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি আগুন নেভায়। এসব ঘটনায় ক্ষতির পরিমাণ সাড়ে চার লাখ টাকা।