আগুনে পুড়েছে সাতটি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুসংলগ্ন এলাকায় আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল রোববার ভোরে এ আগুনের ঘটনা ঘটে। দমকল বাহিনী সূত্র জানায়, জ্বলন্ত সিগারেটের টুকরা থেকে রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সাতটি কাঁচা দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।