আগুনে পুড়েছে সুতা কারখানা ও বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকায় আগুন লেগে একটি সুতা কারখানা ও ৪১ কক্ষবিশিষ্ট চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের চারটি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেছেন, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।