আগুনে পুড়েছে ১৪টি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন বন্দর নতুন মার্কেটে আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনী সূত্র জানায়, পোর্ট কানেকটিং (পিসি) সড়কের বন্দর নতুন মার্কেটে আগুন লাগে। পরে দমকল বাহিনীর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।