আগুনে পুড়েছে ২ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মোহাম্মদপুর এলাকায় আগুনে দুটি বসতঘরের চারটি কক্ষ পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, গতকাল বেলা ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তিনটি ফায়ার স্টেশন থেকে আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে জাহেদুল হক ও মমিনুল হকের দুটি বসতঘরের চারটি কক্ষের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।