আগুনে পুড়েছে ২৩ বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং ও চান্দগাঁও থানা এলাকায় গতকাল বুধবার দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি সেমিপাকা ও ১৩টি কাঁচা ঘর পুড়ে গেছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টায় চান্দগাঁও থানার উত্তর চান্দগাঁওয়ের রেদোয়ান কলোনিতে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ১৩টি কাঁচা বসতঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে ১০টি সেমিপাকা ঘর পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।