আগুনে পুড়েছে ৪ দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কলাবাগান এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একটি ট্রাক পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্য এবং সাধারণ মানুষ এসে আগুন নেভান। ততক্ষণে একটি চায়ের দোকান, দুটি আসবাবের দোকান, একটি গ্যারেজ ও দোকানের সামনে থাকা একটি ট্রাক পুড়ে যায়। পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, আগুনে আসবাবের দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।