আগুনে পুড়েছে ৫টি দোকান ও ৪টি বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার কোরেশমুন্সি বাজারে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে বাজারসংলগ্ন একটি বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফেনী শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে চারটি বসতঘর ও পাঁচটি দোকান পুড়ে যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা হতে পারে।