আগুনে পুড়েছে ৯ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়ার রাহাত্তরপুল এলাকার বড় কবরস্থান এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে আগুনে নয়টি বসতঘর পুড়ে গেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভুঁইয়া জানান, রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নগরের চন্দনপুরা, লামাবাজার ও কালুরঘাট ফায়ারস্টেশন থেকে সাতটি গাড়ি রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে নয়টি আধাপাকা বসতঘর পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|