আগুনে বস্তির ১৮ বাড়ি পুড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় লামার বাজার এলাকার বস্তিতে আগুনে ১৮টি বাড়ি পুড়ে গেছে।গতকাল শুক্রবার সকালে আগুন লাগে। সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নগদ তিন লাখ টাকাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বস্তির মালিক নুরুল আমিন দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছে।