আগুনে বাবা ও দুই শিশুপুত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে অগ্নিকাণ্ডে এক হতভাগ্য বাবা ও তাঁর দুই শিশুপুত্র আগুনে পুড়ে মারা গেছে। গতকাল বুধবার রাতে মোহামঞ্চদপুর এন মোহামঞ্চদ প্লাস্টিকের পেছনে আমির আলী সওদাগারের সেমিপাকা বাসার দোতলায় আগুন লাগলে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর (৩৮) এবং তাঁর দুই ছেলে জুনায়েদ (৯) ও সিফাত (১১)। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জসিম উদ্দিন বলেন, রাত নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তিন ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে যায়। তারা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তিন ব্যক্তির লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিস রাত ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।