আগুনে লাউয়াছড়ার চার একর বনাঞ্চল পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লেগে প্রায় চার একর বনাঞ্চল পুড়ে গেছে। উদ্যানের বাগমারা এলাকায় গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে আগুন লেগেছে বলে জানা গেছে।শ্রীমঙ্গলে বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ শাখার সহকারী বন সংরক্ষকের (এসিএফ) কার্যালয় সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে লাউয়াছড়ার বাগমারা অংশে আগুন লাগে। বনে শুকনো পাতা থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ শাখার মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম মুঠোফোনে ঘটনাস্থল থেকে বলেন, আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি। বনের ওই অংশে কোনো গাছপালা ছিল না। শুধু ঝোপঝাড় ছিল। আগুনে প্রায় চার একর বনাঞ্চল পুড়েছে। বন বিভাগের লোকজন এলাকাবাসীর সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। তাঁর ধারণা, ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।