আগুনে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী গ্রামে আগুনে পুড়ে এক শিশু নিহত এবং তিনজন আহত হয়েছে। গত সোমবার রাতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে ১২টি বসতঘরও পুড়ে ছাই হয়েছে। নিহত শিশুর নাম নাঈমা আক্তার (৩)। সে গোমদণ্ডীর বাংলাপাড়া এলাকার মো. জাবেদের মেয়ে। এ ঘটনায় আহত বাবুল নামের একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে পূর্ব গোমদণ্ডী গ্রামের বাংলাপাড়ায় আগুন লাগে।