আগুনে শেষ সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার সকালে রাজধানীর তেজকুনিপাড়ায় একটি তিনতলা আবাসিক ভবনে আগুন লাগে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের ছাদে তৈরি করা হয়েছিল দুটি আধা পাকা ঘর। এর একটিতে পরিবার নিয়ে থাকতেন শামসুল ইসলাম এবং অন্যটিতে জুলেখা বেগম। দুটি পরিবারই আগুন হারিয়েছে সব।








