প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামে আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়ায় একটি কৃষক পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে ওই গ্রামের কৃষক আবুল কালাম বিশ্বাসের বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে গেছে। এতে পুড়ে গেছে টাকাসহ ঘরের সব আসবাব। এ ছাড়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছে দুটি গরু ও দুটি ছাগল। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য খন্দকার রেজাউল করিম বলেন, আবুল কালাম বিশ্বাসের গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই কৃষক পরিবারের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।