আগুনে সাত পরিবার নিঃস্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের সর্দার বাড়ির ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত ১টার সময় ওই বাড়ির মান্নান সর্দারের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মান্নান সর্দারের স্ত্রী শাহনাজ বেগম আহত হন। এ ছাড়া ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর একটি গরু পুড়ে মারা যায়। উপজেলা প্রশাসন গতকাল সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে।