প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার বানিয়া গ্রামে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে একটি দোকান ও সাতটি বসতঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে একটি গরু মারা গেছে এবং আগুন নেভাতে গিয়ে চারজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন অগ্নিকাণ্ডে তাঁদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল দুপুরে বানিয়া গ্রামের আবদুল গফুরের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে নয়টি ঘর পুড়ে যায়। সরিষাবাড়ী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দিগপাইত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা বিতরণ করা হয়েছে।