আগুনে সাত লাখ টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় আগুনে আসবাবের একটি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সাত লাখ টাকার মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আবুল কাশেম নামের এক ব্যক্তির আসবাবের দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। সকাল সাড়ে নয়টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।