আগুনে ১০ লাখ টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকার লেদু মিয়ার বস্তিতে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই আগুন লাগে। দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বস্তির ৪০টি কক্ষ পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।