আগুনে ১০ হাজার বস্তা ব্রান ভস্মীভূত
দিনাজপুর সদর উপজেলার মাশিমপুর এলাকায় গতকাল বুধবার ভোররাতে আবেদুর রহমান নামের এক ব্যবসায়ীর গুদামে আগুন লেগে ১০ হাজার বস্তা ব্রান (ডেইির-পোলট্রি ফিড) পুড়ে গেছে৷ ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন৷
এলাকাবাসী জানান, ভোর পাঁচটার দিকে গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে থাকে৷ কিছুক্ষণের মধ্যে আগুন ওই ব্যবসায়ীর পাশাপাশি পাঁচটি গুদামে ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে দিনাজপুর শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও আগুন নেভাতে ব্যর্থ হয়৷ পরে আরও দুটি ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক লিয়াকত আলী বলেন, আগুন নেভাতে পাঁচ ঘণ্টা লেগে যায়৷ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে৷ ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে৷
ক্ষতিগ্রস্ত আবেদুর রহমান জানান, তিনি দিনাজপুর সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি খাদ্য ও ব্রান ব্যবসা করেন৷ পাশাপাশি পাঁচটি গুদামে তাঁর ১০ হাজার বস্তা ব্রান ছিল৷ আগুনে প্রায় তাঁর প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী দাবি করেন৷