আগুনে ১১০টি ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালসংলগ্ন বাস্তুহারা বস্তিতে আগুনে ১১০টি ঝুপড়িঘর পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সূত্র জানায়, রাত আড়াইটার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১০টি ঘরের পাশাপাশি ছয়টি ভ্রাম্যমাণ দোকানও পুড়ে গেছে। আগুনে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।