আগুনে ১৪ পরিবারের ২৫টি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে গতকাল সোমবার দুপুরে আগুন লেগে ১৪ পরিবারের ২৫টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

ফায়ার সার্ভিস ও ভুক্তভোগীদের মাধ্যমে জানা যায়, বেলা দেড়টার দিকে আলম শেখের বাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতে তা ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় ব্যক্তিরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১৪টি পরিবারের ২৫টি ঘর ভস্মীভূত হয়। পুড়ে যায় ঘরে থাকা ধান, চাল, অন্যান্য খাদ্যশস্য, আসবাব ও টাকা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।