আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে।
দোকান মালিকেরা জানান, মঙ্গলবার ভোরে বেকের বাজারের একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন একটি বড় মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকান পুড়ে যায়। এসব দোকানের মধ্যে মুদি, কনফেকশনারি, কসমেটিকস ও রেস্তেরাঁসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানের মালিক মো. শাহ আলম ভূঞা বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।