আগুনে ২০ দোকান ভস্মিভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানার আমিন জুটমিল কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি কাঁচা দোকান পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটা পাঁচ মিনিটে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে চারটি মুদি দোকান, তিনটি চায়ের দোকান, তিনটি কাপড়ের দোকান, ফলের দোকানসহ মোট ২০টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের দুটি গাড়ি প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।