আগুনে ২৩ ঘর ভস্মীভূত, প্রতিবন্ধী তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট গ্রামে গতকাল বুধবার সকালে অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে গেছে। সে সময় ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আরফান আলী (২৮) নামের এক প্রতিবন্ধী আগুনে পুড়ে মারা গেছেন। তিনি আবদুল জলিলের ছেলে।দমকল বাহিনী এবং স্থানীয় লোকজন জানান, বেলা ১১টার দিকে আবদুল জলিলের বাড়ির রান্নাঘরে প্রথমে আগুন দেখা দেয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সে সময় ঘরে ঘুমিয়ে থাকা অসুস্থ শারীরিক প্রতিবন্ধী আরফান আলী পুড়ে মারা যান। পরে আশপাশের ২০টি বাড়িতে আগুন লেগে যায়। দমকল বাহিনীর কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার জানান, অগ্নিকাণ্ডে মারা যাওয়া আরফান আলী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বেরিয়ে আসতে পারেননি।