আগুনে ৮টি দোকান, বসতঘর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় আটটি দোকান ও গুদামঘর এবং একটি সেমিপাকা বসতবাড়ি আগুন পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর সোয়া পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. কামালউদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে দুটি ওষুধের দোকান, একটি ফলের দোকান, একটি হার্ডওয়্যারের দোকান, একটি সেলুন, তিনটি বাতিল সুতার গুদাম ও একটি সেমিপাকা বসতবাড়ি পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি।
খবর পেয়ে আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সোয়া নয়টার দিকে আগুন নেভায়।