আগুনের ধোঁয়ায় দোকানির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনের ধোঁয়ায় এক ব্যক্তি মারা গেছেন।
গতকাল শনিবার দুপুরে রিয়াজউদ্দিন বাজারের মোতালেব মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কামরুল আহসান (৬৫)। তিনি একজন দোকানদার বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে মার্কেটে একটি গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। যে কক্ষে আগুন লাগে সেখান থেকে অজ্ঞান অবস্থায় কামরুল আহসানকে উদ্ধার করা হয়।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে দম বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান।