আগে নামতে গিয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনের অদূরে গত বৃহস্পতিবার রাতে ট্রেন থেকে আগে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জালাল উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মোহনগঞ্জের চাতুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে শ্যামগঞ্জ এলাকায় থেকে ট্রেনে করে মোহনগঞ্জ যাচ্ছিলেন জালাল উদ্দিন। ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছার আগেই আউট সিগনালের কাছে তিনি নামার চেষ্টা করেন। এ সময় ট্রেনের নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।