আগে ভোট দিয়ে পর্যবেক্ষণে নামবেন দুই মেয়র পদপ্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র পদপ্রার্থী নিজেদের ভোটকেন্দ্রে আগে ভোট দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান সিলেট নগরের ছড়ারপাড় এলাকার ভোটকেন্দ্র সিলেট পাইলট উচ্চবিদ্যালয়ে সকাল নয়টায় ভোট দেবেন।

১৮ দলের আরিফুল হক চৌধুরী সকাল সাড়ে আটটায় তাঁর নিজ এলাকা কুমারপাড়ার ভোটকেন্দ্রে ভোট দেবেন। দুই প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রায় পক্ষকালের টানা প্রচারণা শেষে গতকাল শুক্রবার একান্তে সময় কাটিয়েছেন দুই প্রার্থী। কামরান নিজ বাসায় ঘনিষ্ঠজনের সঙ্গে একান্তে বৈঠক করে ভোটকেন্দ্রের অবস্থা ও এজেন্ট নিয়োগের বিষয়টি তদারকি করেন।

আরিফুল হক চৌধুরী নিজ বাসায় ভোটকেন্দ্রের এজেন্ট ও বাসায় সৌজন্য সাক্ষাতে যাওয়া মুরব্বিদের সঙ্গে বৈঠক করেন।