আগে সুন্দরবন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বিকল্প কেবল সুন্দরবন। তাই আগে সুন্দরবন রক্ষা করতে হবে। তারপর বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ব্যবস্থা অনেক আছে। কিন্তু সুন্দরবন ধ্বংস হলে তার বিকল্প কিছু নেই। প্রকৃতি রক্ষাকারী সুন্দরবনকে রক্ষা করতেই হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা আগে, তারপর বিদ্যুৎ প্রকল্প। সুন্দরবন রক্ষার দাবিতে এমন সব স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে গণ-অবস্থান কর্মসূচি। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরের অশ্বিনীকুমার হল চত্বরে গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়।