আগের কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আদেশ স্থগিতের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটির ওপর স্থগিতাদেশ এবং আগের ব্যবস্থাপনা কমিটির কাছে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আদেশ স্থগিতের আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামালউদ্দিনসহ বিবাদী পক্ষ এ আবেদন করে।ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিরিন নাহার কাল বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ গতকাল এ বিষয়ে আপত্তি দিলে আদালত একই দিন শুনানির জন্য রেখেছেন।প্রেসক্লাবের নির্বাচনকে অবৈধ ঘোষণা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে ৫ জানুয়ারি মামলা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাইফুল আলম ১৩ জনকে বিবাদী করে এ মামলা করেন।