আগের পদেই যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক একই পদে জয়পুরহাটের আক্কেলপুরে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব নেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আবদুর রাজ্জাককে পদোন্নতি দিয়ে জয়পুরহাটের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছিল। প্রজ্ঞাপন জারির পরের দিন স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে একই পদে তাঁকে আক্কেলপুরে বদলি করা হয়। এ নিয়ে জটিলতা দেখা দেয়। ২১ আগস্ট প্রথম আলোতে ‘এক দিনের ব্যবধানে এক কর্মকর্তাকে দুই স্থানে বদলি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।