প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সব পরীক্ষা অনুষ্ঠানের সময় আধঘণ্টা কমিয়ে আনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের কয়েক শ পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট সভায় সব পরীক্ষার সময় আধঘণ্টা কমিয়ে দেওয়া হয়। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তা জানিয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা সভার ওই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হাসিব মুহাম্মদ হাসান বলেন, শিক্ষার্থীরা আন্দোলন না করে বরং নিয়ম অনুযায়ী আবেদন করলে তা নিয়ে একাডেমিক কাউন্সিলে আবার আলোচনা হতে পারে।