আগের দিন গলা কাটা মরদেহ, পরদিন মস্তক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বৌলাই নদ থেকে আজ শুক্রবার অজ্ঞাতনামা তরুণীর মস্তক উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নদীর ওই জায়গা থেকে প্রায় এক কিলোমিটার দূরে চারিগ্রাম এলাকায় নদী থেকে তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার নদীতে মরদেহ ভাসছে—এমন সংবাদ পেয়ে পুলিশ মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ বিচ্ছিন্ন মাথা উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বৌলাই নদ থেকে ওই তরুণীর বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
ওসি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মিঠামইন থানায় একটি মামলা হয়েছে।