আগোরাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সীমান্ত স্কয়ারের রহিমআফরোজ সুপার স্টোরকে (আগোরা) দেড় লাখ এবং এলিফ্যান্ট রোড ও কলাবাগানের দুটি ফলের দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ বিএসটিআই, ঢাকা জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে গতকাল রোববার এই আদালত পরিচালনা করা হয়৷
বিএসটিআইয়ের বৈধ নিবন্ধন ও ছাড়পত্র না নিয়ে পণ্য বিতরণ করায় এবং অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অপরাধে আগোরাকে জরিমানা করা হয়৷ আম ও লিচুতে ফরমালিন পাওয়ায় এলিফ্যান্ট রোডের ফল ব্যবসায়ী মোহাম্মদ রাজুকে ১০ হাজার টাকা এবং কলাবাগানের ফল ব্যবসায়ী মোহাম্মদ লায়েক শেখকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়৷ বিজ্ঞপ্তি৷