আগৈলঝাড়ায় এক ব্যক্তি খুন মাগুরায় দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যক্তি খুন হয়েছেন। মাগুরার শালিখা ও সদর উপজেলায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গৌরনদী (বরিশাল): আগৈলঝাড়ায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অমূল্য সরকার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইক্কা বাজারের ৪ শতাংশ জমির মালিক অমূল্য সরকার। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বারপাইক্কা গ্রামের স্বপন বল্লভের নেতৃত্বে ২০-২৫ জন ওই জমিতে দোকানঘর নির্মাণ শুরু করেন। এতে অমূল্য সরকার ও তাঁর লোকজন বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা পিটিয়ে অমূল্যকে হত্যা করে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে অধীর চন্দ্র সরকার মামলা করেছেন।
মাগুরা: শালিখা উপজেলা পরিষদের পুকুর থেকে গতকাল শুক্রবার সকালে রবিউল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শালিখা উপজেলার গোপাল গ্রামের আরশাদ আলী বিশ্বাসের ছেলে। এদিকে সদর উপজেলার আঠারোখাদা গ্রামের একটি পুকুর থেকে পুলিশ বৃহস্পতিবার সকালে রমেশ কর্মকার (২৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তিনি দুই দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।