আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে পলি (৭) ও মীম (৮) নামের দুই শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের ফুলশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে খেলতে গিয়ে পুকুরে পড়ে নিহত হয় শিশু দুটি। তারা উপজেলার ফুলশ্রী গ্রামের সিরাজ মোল্লা ও শাহজাহান তালুকদারের মেয়ে।
ঘটনাস্থল পরিদর্শন করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, একই বাড়ির বাসিন্দা পলি ও মীম বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যায়।