আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের কার্যক্রম সাময়িক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূঁইয়া বলেন, ‘আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সদস্যদের মধ্যে সংঘটিত ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী। এ বিষয়ে করণীয় ঠিক করতে আমরা জেলা কমিটি জরুরি সভা আহ্বান করি। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’