আগৈলঝাড়া ও গৌরনদী আ.লীগের সমেঞ্চলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর পর গত সোমবার বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর এবং আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটায় গৌরনদী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতিত্ব করেন সমেঞ্চলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম খান। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল-১ আসনের সাংসদ বরিশাল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় মহিলা লীগের প্রধান উপদেষ্টা মিসেস শাহানারা আবদুল্লাহ, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেঞ্চদ। সভা শেষে রাত সাড়ে আটটায় কাউন্সিলরদের ভোটে উপজেলা কমিটিতে মো. জয়নাল হাওলাদার সভাপতি, মো. হারিসুর রহমান সাধারণ সম্পাদক এবং মো. মনির মিয়া সভাপতি ও মো. কবির হোসেন খান পৌর কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।একই দিন বেলা ১১টায় আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইউসুফ মোল্লা। সম্মেলনে মো. ইউসুফ হোসেন মোল্লা সভাপতি ও যতীন্দ্রনাথ মিস্ত্রী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।